হয়নি বলা আজো
কবিতা – হয়নি বলা আজো
তাছলিমা আক্তার
২৩/০২/২০২২ ইং
খুব করে চাই
বলতে তোমায়
ভীষণ ভালোবাসি ।
বলি বলি করে
হয়নি বলা আজো
থেকেও পাশাপাশি।
হাতে রেখে হাত
উষ্ণ আদর মেখে
চোখে চোখে হাসি।
লজ্জা আটকে রাখে
মুখের কথা বুকে
মুখচোরা সাহসী !
কত শত কথা
হচ্ছে প্রতিদিনই
কাজের ফাঁকে বসি।
প্রয়োজনের তরে
আয়োজনের হিসেব
নিত্য দিনই কষি।
বেলা বয়ে যায়
দেখার সময় নাই
কাজ রাশি রাশি !
ক্লান্ত ভাঙা হৃদয়
ব্যস্ত যৌবন শেষে
কালের স্রোতে ভাসি।
পেছন ফিরে দেখি
হয়নি বলা আজো
তোমায় ভালোবাসি।
